প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৬, ৮:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২১, ৬:৩৯ পি.এম
হাজীগঞ্জে খন্দকার আরিফকে ৫০ হাজার টাকা অর্থদন্ড

চাঁদপুরের হাজীগঞ্জে কথিত সাংবাদিক খন্দকার আরিফকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। বালুমহাল ও ভূমি ব্যবস্থাপনা আইনে সোমবার বিকেলে এই দন্ড দেয়া হয়।
ঘটনার বিবরণীতে জানা গেছে, অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিস্ট্রেট মোমেনা আক্তার ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান করেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, অর্থদন্ডের পাশাপাশি ড্রেজার জব্দ করা হয়েছে। যে সকল স্থানে অবৈধ ড্রেজার রয়েছে সে সকল স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.