প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৬, ২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৩, ১২:০৫ পি.এম
সেন্ট্রাল ম্যানেজমেন্ট কমিটি ঘোষণা।

সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার পুনাঙ্গ সেন্ট্রাল ম্যানেজমেন্ট কমিটি ঘোষণা করলেন। ২১/০৭/২৩ রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থার পরিচালক মন্ডলী ও সংস্থার চেয়ারম্যান মহোদয় কমিটি ঘোষণা করলেন এবং কমিটির সকল সদস্য শপথ বাক্য পাঠ করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন সংস্থার ম্যানেজমেন্ট কমিটির কার্যক্রম।
এই সময় সংস্থার চেয়ারম্যান মোঃ জে এইচ রানা বলেন, কাঠ নষ্ট করেন গুন পোকা লোহা নষ্ট করেন মরীচিকা আর গ্রুপিং নষ্ট করে সংস্থার প্ল্যাটফর্ম। সেন্ট্রাল ম্যানেজমেন্ট কমিটিকে গঠনমূলক দিক নির্দেশনা দেন।
পরিচালক রায়হান আহমেদ বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টা মানবতার কল্যাণে কাজ করে যাব এই মন-মানসিকতা থাকলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষে উপনীত হব ইনশাআল্লাহ।
সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার অনিকুল ইসলাম বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতা সকলের মধ্যে থাকতে হবে এবং সংস্থার কার্যক্রমের পরিধি সকল জেলা থানা বিস্তার লাভ করতে হবে।
নব-নির্বাচিত সেন্ট্রাল ম্যানেজমেন্ট কমিটি সকল সদস্য, উনাদের অভিপ্রায় ব্যক্ত করলেন এবং সকলেই গঠনমূলক বক্তব্য প্রদান করলেন। কাঁধে কাঁধ মিলিয়ে স্বচ্ছতার সহিত সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দেন।
সর্বশেষ নব-নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করেন।এবং সব সদস্যকে চেয়ারম্যান ও পরিচালক মন্ডলী মিষ্টিমুখ করান।
নব-নির্বাচিত কমিটি, ইসি কমিটিকে ফুলেল শুভেচ্ছা দেন।সংস্থার চেয়ারম্যান মহোদয়ের সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.