March 28, 2026, 2:43 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাভার পৌরসভায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট : মুজাহিদ খাঁন কাওছার  128
নিউজ আপঃ Friday, November 7, 2025

স্পেশাল করেসপন্ডেন্ট : মুজাহিদ খাঁন কাওছার

সাভার পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে সাভার পৌর আমীর আজিজুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন।

প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, এদেশের জনগণ জামায়াতে ইসলামী কে যদি সংসদে পাঠায় তাহলে জামায়াতে ইসলামী কে জনগনের সেবক হিসেবে পাশে পাবে। সমাজ থেকে চাঁদাবাজ, সন্ত্রাস নির্মূল করা হবে, এদেশের জনগণের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করবে।

 

প্রধান বক্তা জামায়াতে মনোনীত এমপি প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল সময় পার করছে। একটি পক্ষ ন্যায়ের পক্ষে, আরেকটি গ্রুপ বিপক্ষে কাজ করছে। ইন্টেরিম সরকারের কাছে আহবান জানান, দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, নভেম্বরের মধ্যে গনভোটের ব্যবস্থা করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন দেয়ার আহবান জানান।

 

এছাড়াও নির্বচনী জনসভায় বক্তব্য দেন জেলা রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, জেলা আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম প্রমুখ।

সমাবেশে থানা ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের দায়িত্বশীল, জনশক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share