April 6, 2026, 4:36 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কৃষকের ধান কেটে দিলো ঢাকা জেলা উত্তর তাঁতী লীগ

সুজন হাসান, নিজস্ব প্রতিনিধি 339
নিউজ আপঃ Saturday, May 1, 2021

করোনা ভাইরাসের কারণে সাভারে শ্রমিকের সংকটে বোরো ধান নিয়ে বিপাকে পড়া এক কৃষকের ধান কেটে মাড়াই করে বাসায় পৌঁছে দিয়েছেন ঢাকাজেলা উত্তর তাঁতি লীগ সভাপতি হাজী মোবারক হোসেন খোকনের নেতৃত্বে ২০ সদস্যর একটি দল। শনিবার সকালে উপজেলার বনগাঁও ইউনিয়নের নিকরাইলে এক কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে মারাই করে দেন তারা। ঢাকাজেলা উত্তর তাঁতি লীগ সভাপতি হাজী মোবারক হোসেন খোকন জানান, করোনা মোকাবিলায় কঠোর লকডাউনের কারণে সাভারে অনেক কৃষকই ধান কাটার শ্রমিক পাচ্ছেন না। তাই শ্রমিকের অভাবে কৃষকের ধান যাতে নষ্ট না হয়, সে জন্যই আমাদের এ উদ্যোগ। সবার অবস্থান থেকে কৃষকদের পাশের দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করে বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার শওকত আলী ও সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথের নির্দেশে ধারাবাহিক ভাবে মাস্ক ও ইফতার বিতরণ করে আসছেন বলেও জানার তিনি। এসময় কৃষকেরা বলেন,করোনা মহামারীতে দীর্ঘদিন লকডাউন থাকায় ধান কাটার জন্য লোক পাওয়া যাচ্ছে না। এছাড়াও অর্থনৈতিক ভাবেও সমস্যায় থাকায় ধান কাটতে পারছিলাম না,ঠিক এসময়ে ঢাকা জেলা উত্তর তাঁতী লীগের সভাপতি হাজী মোবারক হোসেন খোকন ভাই দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে আমাদের ধান কেটে দিলেন। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। একই সাথে তার নির্দেশে ধান কেটে দেওয়ায় ঢাকা জেলা উত্তর তাঁতী লীগ নেতৃবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share