April 10, 2026, 3:17 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাতটি ডিসপ্লের এক ল্যাপটপ.

অলটাইম নিউজ ডেক্স 542
নিউজ আপঃ Tuesday, February 9, 2021
সাতটি ডিসপ্লে নিয়ে এক ল্যাপটপ ,, দেখতে হয়েছে বেঢপ আকৃতির

এক্সপ্যানস্কেপ নামের একটি প্রতিষ্ঠান ল্যাপটপের মূল ডিসপ্লের সঙ্গে জুড়ে দিয়েছে আরও ছয়টি ডিসপ্লে।

হারাধনের সাতটি ডিসপ্লে নিয়ে সে ল্যাপটপ দেখতে হয়েছে বেঢপ আকৃতির। ছবিতে অবশ্য প্রোটোটাইপ দেখা যাচ্ছে, এখনো সেটি পরীক্ষামূলক পর্যায়েই আছে। আপাতত নাম দেওয়া হয়েছে ‘অরোরা ৭’।

ল্যাপটপ কম্পিউটারটি দেখতে খানিকটা জানালার মতো। যেন পাল্লাগুলো মেলে ধরা হয়েছে। ল্যাপটপের ডিসপ্লে আর কি–বোর্ডের অংশ যুক্ত করতে সাধারণত কবজা বা হিঞ্জ ব্যবহার করা হয়। এক ডিসপ্লের ল্যাপটপের হিঞ্জ ভেঙে যাওয়ার খবর পাওয়া যায় অহরহ। জানি না, সাত ডিসপ্লে সামলাতে কেমন হিঞ্জ ব্যবহার করা হবে।

অরোরা ৭-এর মূল ডিসপ্লে ১৭ দশমিক ৩ ইঞ্চির, ফোরকে রেজল্যুশনের। একই মাপের আরও তিনটি ডিসপ্লে যুক্ত আছে এর সঙ্গে। আর বাঁ ও ডান পাশের দুটি ডিসপ্লের ওপর একটি করে আরও দুটি ৭ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে আছে। ল্যাপটপের কি–বোর্ডের সামনের দিকে হাত রাখার জায়গার পাশে আরেকটি ৭ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে যুক্ত করা হয়েছে।

ল্যাপটপের প্রোটোটাইপ সংস্করণটির ওজন প্রায় ১১ দশমিক ৮ কেজি, ৪ দশমিক ৩ ইঞ্চি পুরু।

এত এত ফোরকে রেজল্যুশনের ডিসপ্লে পরিচালনার জন্য রাখা হয়েছে মধ্যম সারির গ্রাফিকস কার্ড এনভিডিয়া জিটিএক্স ১০৬০। প্রসেসর হিসেবে আছে ইনটেল কোর আই৯-৯৯০০কে, আর আছে ৬৪ গিগাবাইট র‍্যাম। ভবিষ্যতে গ্রাফিকস কার্ড হিসেবে এনভিডিয়া আরটিএক্স ২০৭০ ব্যবহার করতে চায় এক্সপ্যানস্কেপ।

বর্তমানে ল্যাপটপটির ওজন প্রায় ১১ দশমিক ৮ কেজি । এক্সপ্যানস্কেপ ল্যাপটপটির কাজ মূলত মোবাইল সিকিউরিটি অপারেশনস স্টেশন হিসেবে। তবে গেমিংয়েও ব্যবহার করা যেতে পারে। বর্তমান অবস্থায় ব্যাটারিতে বড়জোর এক ঘণ্টা চলে এটি। বেশিক্ষণ চলার কথাও না। তবু ভবিষ্যৎ সংস্করণে বেশি ব্যাকআপের ব্যাটারি ব্যবহার করবে বলে জানিয়েছে এক্সপ্যানস্কেপ।

এক্সপ্যানস্কেপ বলেছে, ভবিষ্যৎ পরীক্ষামূলক সংস্করণগুলোর একটিও কেনা যাবে।বাজারে কবে নাগাদ আসবে, তা-ও বলা মুশকিল। সে ক্ষেত্রে দাম কত হবে, তা জানার সুযোগ রাখা হয়নি। কারণ, দাম না প্রকাশ করার শর্তেই প্রোটোটাইপ বিক্রি করতে রাজি হবে এক্সপ্যানস্কেপ। তবে অরোরা ৭-এর আকার মোটেই ছোটখাটো নয়। দামও ছোট কিংবা খাটো হওয়ার সম্ভাবনা ক্ষীণ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share