February 13, 2026, 4:29 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সবুজ ধানের দোলায় পূর্ণ হতে চলেছে কচুয়ায়ার কৃষকদের স্বপ্ন

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 344
নিউজ আপঃ Thursday, April 14, 2022

সুজলা সুফলা শষ্য শ্যামলা সবুজ প্রান্তরে পরিণত হয়েছে শষ্য ভান্ডার খ্যাত কচুয়া উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ। হিমেল বাতাসে মিষ্টি রোদে হাসছে কৃষকের স্বপ্ন। প্রতিটি মাঠ এখন কৃষকের সবুজ স্বপ্নে ছেয়ে গেছে। বোরো ধানের বাম্পার ফলনের আশায় কৃষকের মুখে এখন হাসির ঝিলিক।

এদিকে কৃষকদের মাঝে চলছে ফসল পরিচর্চার ব্যাপক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় সামনে পহেলা বৈশাখ নিয়ে। কে কার আগে ফসল কাটতে পারে এটি তার অন্যতম কারন। বোরো,ইরি ও আমন ধানের ঘ্রানে মুখরিত পুরো মাঠ। ঘরে ঘরে বইছে খুশিল আমেজ। এ যেন নতুন উৎসব। চলতি বছর আবহাওয়া অনুকুল থাকলে ফলন হবে বাম্পার।

কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে কচুয়া উপজেলা ১২টি ইউনিয়নে লক্ষ্যমাত্রা ১২ হাজার ৬শ ৬৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এবার উপজেলায় বোরো ধানের ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার থেকে ৬৫ হাজার মেট্রিক টন। আবহাওয়া অনুকুলে থাকলে ফলনের পরিমান লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

কৃষক রফিকুল ইসলাম,মামুন হোসেন,মালেক ও জহিরুল ইসলাম জানান, ধান গাছে সময়মতো পানি পাওয়ায় এখন গাছ সবুজ বর্ণ ধারণ করেছে। চারিদিকে যেন সবুজের সমারোহ। যেদিকে তাকাই দৃষ্টি যেন জুড়িয়ে যায়। এবার বড় ধরনের ঝড় বা শীলা বৃষ্টি না হলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কৃষি অফিস থেকে সার্বিক্ষনিক ভাবে তাদের পরামর্শ দিচ্ছেন। চলতি বছরে ধানোর বাম্পার ফলনে বিগত দিনের ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে মনে করছেন কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন বলেন, অধিক ফলনের জন্য পরিমিত সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময়ই পরামর্শ দিয়ে আসছি। তবে ব্লাস্ট রোগ ও ইদুরের প্রাদুর্ভাব থেকে রক্ষায় কৃষকদের সচেতন করা হচ্ছে। ইতোমধ্যেই ধান গাছে শীষ বেরুতে শুরু হয়েছে। ফলে এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো ধানের বাম্পার ফলন হবে বলেও জানান তিনি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share