
প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২১, ৬:৫৯ পি.এম
রাণীশংকৈলে গাছ থেকে পড়ে ৫ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু

কাঁঠাল গাছ থেকে পড়ে এক শিশু শিক্ষার্থীর মারা যায় ঠাকুরগাঁও রাণীশংকৈলের আমজুয়ান গ্রামে।
সোমবার(৫ জুলাই) দুপুরে এই ঘটনাটি ঘটে।
কাঁঠাল গাছ থেকে পড়ে মারা যাওয়া মৃত শিশুটি হলেন বাঁচোর ইউনিয়নের আমজুয়ান গ্রামের মাজাহারুল ইসলামের কন্যা সন্তান জিসা আক্তার(১০)।
স্হায়ীয় সূত্রে জানা যায়, জিসা আক্তার আমজুয়ান প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। শিশুটি বাড়ির পাশে একটি ছোট কাঁঠাল গাছে উঠলে বেখেয়ালে হঠাৎ করে পা পিছলে পড়ে যায় এবং ঘটনা স্থলেই তৎক্ষণাৎ শিশুটির মৃত্যু হয়।
ইউপি সদস্য ফারুক হোসেন শিশুটির মৃত নিশ্চিত করে বলেন আমিও শুনেছি বাচ্চাটি তাদের একটি ছোট কাঁঠাল গাছে উঠেছিল, গাছ থেকেই পরে গিয়ে সে মারা যায়।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.