February 15, 2026, 2:24 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজশাহীতে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত-নিউজ অলটাইম

হাবিল উদ্দিন রাজশাহী প্রতিনিধিঃ 221
নিউজ আপঃ Sunday, February 27, 2022

বর্ণাঢ্য আয়োজনে আজ (রবিবার) রাজশাহীতে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে “ গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান“ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিস এ আলোচনা সভার আয়োজন করে।
জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জিয়াউল হক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, পরিসংখ্যানকে কোনোভাবেই অবজ্ঞা করা যায় না। পৃথিবীর ছোট-বড় সকল দেশ পরিসংখ্যানকে বিবেচনায় নিয়েই নিজেদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করে। তাই বিভিন্ন জরিপ কাজে তথ্য সংগ্রহে গাছাড়া ভাব দেখানো চলবে না। গাছাড়া ভাব দেখালে ভয়াবহ বিপর্যয় ঘটে যেতে পারে।
আমাদের ভিশন ২০২১ অর্জনের বিষয়টি তুলে ধরে বিভাগীয় কমিশনার বলেন, ২০৪১ সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য এখন আর কোনো স্বপ্ন নয়। আমরা ২০৩০ সালের এসডিজি অর্জন করব, ২০৪১ সালের উন্নত দেশ হওয়ার লক্ষ্যও পূরণ করব। এ লক্ষ্য পূরণে তিনি পরিসংখ্যান ব্যুরোকে সঠিক পরিসংখ্যান দিয়ে সহযোগিতার আহ্বান জানান।
জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
এর আগে বিভাগীয় কমিশনার ও অন্যান্য অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে পরিসংখ্যান দিবসের শুভসূচনা করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share