প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৬, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২২, ১:১৯ পি.এম
রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত

রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে আব্দুল আল মামুন (আরজু) কে সভাপতি ও আব্দুল আল আলালকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
শনিবার (১১ জুন) সকালে রাজবাড়ী শিল্পকলা একাডেমি হলরুমে সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আলহাজ্ব গাজী বিল্লাল হোসেনের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংদস সদস্য কাজী কেরামত আলী।
ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ জামাল হোসেন মুন্না, জেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আবু বককার খান, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সি, হাসিবুল হক তুহিন, বিল্পব মুক্ত বিশ্বাস, আবুল হোসেন উপস্থিত ছিলেন।
সম্মেলনে উপস্থিত নেত্রীবৃন্দ বলেন, রাজবাড়ী সদর উপজেলা কৃষক লীগ আজকের সম্মেলনের মধ্য দিয়ে আরও শক্তিশালী ও গতিশীল হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে নবগঠিক কৃষক লীগের নেত্রীবৃন্দ।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.