February 14, 2026, 10:55 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীর ৬৭ হাজার ৩৬৪ টি নিম্ন আয়ের প‌রিবার পাবে সাশ্রীয় মূ‌ল্যে টি‌সি‌বির পণ্য

এ কে আজাদ  রাজবাড়ী 355
নিউজ আপঃ Saturday, March 19, 2022

রাজবাড়ীতে নিম্ন আয়ের ৬৭ হাজার ৩৬৪ টি পারিবারকে সরকার অনু‌মো‌দিত ১৭ জন ডিলা‌রের মাধ‌্যমে সরকারের সাশ্রীয় মূ‌ল্যের টি‌সি‌বির পণ্য দেওয়া হবে। সাশ্রীয় মূ‌ল্যের ৪৬০ টাকার প্যাকেজে থাকবে ২ কেজি চিনি ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়া‌বিন তেল।
শ‌নিবার (১৯ মার্চ) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়ো‌জিত সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান জেলা প্রশাসক আবু কায়সার খান।
এ সময় পু‌লিশ সুপার এমএম শা‌কিলুজ্জামান, অতি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মা‌র্জিয়া সুলতানাসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মি‌ডিয়ার সংবাদকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আবু কায়সার খান জানান, রাজবাড়ীর ৬৭ হাজার ৩৬৪ টি নিম্ন আয়ের প‌রিবার মা‌ঝে দুই পর্যা‌য়ে টি‌সি‌বির পণ‌্য পা‌বে। এরই মধ্যে পৌরসভা ও ইউ‌নিয়ন পর্যা‌য়ের জনপ্রতি‌নি‌ধিরা নিম্ন আয়ের প‌রিবার‌কে চি‌হিৃত ক‌রে ফ‌্যা‌মে‌লি কার্ড প্রদান ক‌রে‌ছেন। কার্ডধারী‌রা প্রথম পর্যা‌য়ে চি‌নি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও সয়া‌বিন তেল প্রতি লিটার ১১০ টাকায় কিন‌তে পার‌বে। এ সময় প্রতি‌টি প‌রিবার ২ কে‌জি চি‌নি, ২ কে‌জি মসুর ডাল ও ২ লিটার সয়া‌বিন তেল প‌্যা‌কেজ হিসা‌বে ৪৬০ টাকায় কিন‌তে পার‌বে।
এ সময় তিনি আরও বলেন, আগামী ২০ মার্চ সকাল ১০টা থে‌কে প‌্যা‌কেটজাত ক‌রে জেলা প্রশাস‌নের তত্বাবধা‌নে এসব পণ্য বি‌ক্রি শুরু হ‌বে। পণ্য বি‌ক্রির সময় একজন ট‌্যাগ অফিসারসহ জেলা পু‌লি‌শ দ্বা‌য়িত্ব পালন কর‌বে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share