February 14, 2026, 10:53 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীতে ট্রাক মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

এ কে আজাদ  রাজবাড়ী 233
নিউজ আপঃ Thursday, March 17, 2022

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত ত্রি-হুইলারের (মাহেন্দ্র) সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায়  মহাসড়কের কল্যাণপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মাহেন্দ্র চালক মো. সুজন (৩৪) শেখ, মাহেন্দ্রের যাত্রী মমিন ও সাইফুল। সুজন গোয়ালন্দ উপজেলার নবুওছিমুদ্দিন পাড়ার আব্দুর রশিদের ছেলে।

সাইফুল মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের বাসিন্দা এবং মমিন রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি গাড়ি কল্যাণপুর পৌঁছালে রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোয়ালন্দমোড়গামী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের চালক সুজনসহ দুই যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

আহলাদীপুর হাইওয়ে থানার (ওসি) দেলোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় সংবাদ পাওয়ার পর আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে প্রেরণ করে। সর্বশেষ তথ্য অনুয়ায়ী সুজন নামে মাহেন্দ্রের চালকসহ অন্য দুই যাত্রী মারা গেছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share