February 8, 2026, 8:46 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীতে আ’লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও বৃক্ষরোপন কর্মসুচী-

প্রতিবেদকের নাম 612
নিউজ আপঃ Tuesday, June 23, 2020

আনোয়ারুল ইসলাম(আনোয়ার)রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। তবে করোনা ভাইরাসের সংক্রমন রোধে সংক্ষিপ্ত আকারে কোন প্রকার জমায়েত না করে পালন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসুচী। মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী, জাতীয় চার নেতা ও করোনায় মারা যাওয়া ব্যক্তিসহ সমগ্র জাতির জন্য দোয়া করা হয়। পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়সহ শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গীর্জায় গাছের চারা রোপন করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি ফকির আব্দুল জব্বারসহ জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা জেলায় বৃক্ষরোপন কর্মসুচী হাতে নিয়েছি। ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩০ জুন পর্যন্ত জেলার সবগুলো উপজেলায় নেতাকর্মীদের বৃক্ষ রোপনের নির্দেশ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share