প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৩, ১২:৩৩ পি.এম
রাজবাড়ীতে নারী ও কিশোর খুন

রাজবাড়ীর পাংশা ও কালুখালীতে খুন হওয়ার এক নারী ও কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খুনের ঘটনার সত্যতা স্বীকার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকা থেকে খুন হওয়ার ভ্যানচালক হাসিবের (১২) মরদেহ উদ্ধার করেছে পাংশা থানা পুলিশ।
হাসিব উপজেলার মাছপাড়া ইউনিয়নের খালকুলা গ্রামের হামিদুল শেখের ছেলে। অন্যদিকে কালুখালী উপজেলার মাছবাড়ি ইউনিয়নের রাশিদার বাবার বাড়ি থেকে থেকে রাশিদা বেগম (২৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে কালুখালী
থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সকালে হাসিব ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সন্ধ্যেয় আর বাড়িতে ফিরে আসেনি হাসিব। পরে নিখোঁজ হাসিবের বাবা পাংশা থানায় একটি সাধারণ ডায়েরি করে। পুলিশ সেই ডায়রির
তদন্তে বুধবার সকাল সাতটার দিকে হাসিবের মরদেহ উদ্ধার করে। ভ্যান ছিনতাইয়ের জন্য কিশোর হাসিবকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। অন্যদিকে জমির একটি দলিল সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রশিদার বাবার বাড়িতে গিয়ে ইট দিয়ে তাকে আঘাত করেন স্বামী আব্দুল। ইটের আঘাতেই রাশিদার মৃত্যু হয় বলে জানায় পুলিশ। তবে এ ঘটনায় রাশিদার স্বামী পলাতক রয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে। দুইটি ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে অনেক কিছুই জানা গিয়েছি। আমি দুইটি বিষয়
নিয়ে পরে বলতে চাই।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.