February 8, 2026, 8:45 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মোদির উদ্দেশ্যে রক্ত দিয়ে চিঠি লিখলেন ভারতীয় কৃষকরা

নিউজ অলটাইম ডেস্ক 760
নিউজ আপঃ Friday, December 25, 2020

কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত ভারতের কৃষকরা এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়েছেন।

মঙ্গলবার তারা প্রধানমন্ত্রীকে রক্ত দিয়ে লেখা ওই চিঠি পাঠান। খবর আনন্দবাজারের।

গত ২৮ দিন ধরে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন ভারতের কৃষকরা। এর পরও সরকারের পক্ষ থেকে আইন বাতিলের কোনো সিদ্ধান্ত আসেনি।

আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সিংঘু সীমান্তে রক্তদান কর্মসূচির আয়োজন করেন কৃষকরা। সেখান থেকে সংগৃহীত রক্তে প্রধানমন্ত্রী মোদিকে একাধিক খোলা চিঠি লেখেন তারা।

চিঠিতে লেখা হয়েছে– ‘নরেন্দ্র মোদিজি, সুপ্রভাত। আমরা আমাদের রক্ত দিয়ে এই চিঠি লিখছি। আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের দেয়া ভোটে জিতেই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনটি আইন পাস করিয়ে কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনাকে অনুরোধ করি– এই তিনটি আইন ফিরিয়ে নিন।’

চিঠির পাশাপাশি রক্ত দিয়ে একাধিক স্লোগানও লিখেছেন কৃষকরা। তারা লিখেছেন– ‘কালাকানুন ফিরিয়ে নিন’, ‘কালাকানুন বাতিল করতে হবে’।

সিংঘু সীমান্তে মঙ্গলবার প্রায় শতাধিক কৃষক রক্তদান করেন। সেখান থেকেই রক্ত নিয়ে পোস্টার লেখা হয়। এর আগে এক শিখ নেতা আত্মাহুতি দিয়ে কৃষি আইন বাতিলের দাবি জানান।

এদিকে মঙ্গলবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের যাত্রাপথের মধ্যেই কালো পতাকা দেখান কৃষকরা। গাড়িবহর আটকে দেয়ার চেষ্টা করেন তারা। পরে পুলিশের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

অন্যদিকে এই আন্দোলন ভিন্নমাত্রা পাচ্ছে রাহুল গান্ধীর সিদ্ধান্তে। দলীয় এমপিদের নিয়ে আগামী ২৪ ডিসেম্বর কৃষকদের সমর্থনে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন তিনি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share