বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটিতে সহ-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন রাজপথের লড়াকু ও উদীয়মান ছাত্রনেতা আকবর খাঁন হামিম।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী, সুসংহত ও গতিশীল করার লক্ষ্যে মেহেন্দীগঞ্জ উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশনায় ও সাংগঠনিক ধারাবাহিকতায় তাকে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়।
স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, আকবর খাঁন হামিম দীর্ঘদিন ধরে উলানিয়া ইউনিয়নে ছাত্ররাজনীতি ও বিএনপির বিভিন্ন স্তরের দলীয় রাজনৈতিক কর্মসূচিতে অত্যন্ত সক্রিয় ও নিষ্ঠার সাথে ভূমিকা পালন করে আসছেন।
বিগত দিনে রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেওয়ায় এবং দলের প্রতি তার ত্যাগ ও নিবেদনের স্বীকৃতিস্বরূপ তাকে এই পদে মূল্যায়ন করা হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
উলানিয়া ইউনিয়ন ছাত্রদলের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক আকবর খান হামিম বলেন, "সংগঠন আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে উলানিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছে, আমি আমার শ্রম, মেধা ও সততা দিয়ে তার সর্বোচ্চ মর্যাদা রক্ষা করার চেষ্টা করব। আমাদের প্রাণের সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মূল লক্ষ্যই হলো সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে সফল করতে আমি উলানিয়া ইউনিয়নের সর্বস্তরের ছাত্রসমাজ ও স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করব।
"আকবর খান হামিম আরও বলেন, "আমাকে এই পদে মনোনীত করায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অভিভাবক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং মেহেন্দীগঞ্জ উপজেলা ও উলানিয়া ইউনিয়ন ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
"এদিকে আকবর খান হামিম উলানিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মেহেন্দীগঞ্জ উপজেলা এবং উলানিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। দলীয় নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে নবনির্বাচিত এই ছাত্রনেতাকে স্বাগত জানান। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে স্থানীয় সাধারণ শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী এবং দলীয় কর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করছেন।
স্থানীয় ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, আকবর খান হামিমের মতো একজন সৎ, সাহসী, লড়াকু ও নিবেদিতপ্রাণ কর্মীর হাত ধরে উলানিয়া ইউনিয়নে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আগামী দিনগুলোতে আরও বেশি বেগবান, সুসংহত ও শক্তিশালী হবে। তারা মনে করেন, এই নতুন নেতৃত্বের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মেলবন্ধন আরও সুদৃঢ় হবে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান নিতে পারবে।