অত্যন্ত গর্ব ও আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, মানবসেবা, সমাজকল্যাণ এবং অসহায় মানুষের কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ “মানবতার ফেরিওয়ালা” খ্যাত মোঃ জে এইচ রানা-কে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে তিনি সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তাঁর নিরলস মানবসেবার কারণে সাধারণ মানুষের হৃদয়ে তিনি “মানবতার ফেরিওয়ালা” হিসেবে বিশেষ মর্যাদা লাভ করেছেন।
বর্তমানে তিনি সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার (SLA Human Rights Organisation) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে সংস্থাটি মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা প্রদান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
উল্লেখ্য, সমাজসেবা ও মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য তিনি ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন থেকে একাধিক সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন।
আগামী নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৬ প্রদান অনুষ্ঠান রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলামটর, ঢাকা-এ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হবে।
এই মনোনয়ন মানবকল্যাণে তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, ত্যাগ ও মানবিকতার এক উজ্জ্বল স্বীকৃতি। আমরা তাঁর এই গৌরবময় অর্জনে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করি।
অভিনন্দন ও শুভেচ্ছা, মানবতার ফেরিওয়ালা মোঃ জে এইচ রানা। আপনার মানবসেবার আলোকধারা আরও বহুদূর ছড়িয়ে পড়ুক।