June 22, 2026, 2:22 pm
Logo
শিরোনামঃ
বাঘায় বিদ্যুতের যন্ত্রাংশ চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ঠে একজন নিহত পদ্মার চরে লাশের মিছিল: নেপথ্যে কাকন বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল নিষ্পাপ শিশু রামিশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাভারে এক বিশাল মানববন্ধন মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬ র‍্যাবের বিশেষ অভিযান: বিদেশি পিস্তল, গুলি, মাদক ও নগদ অর্থ উদ্ধার, আটক ২ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মহিপুরে প্রবীণ ও প্রতিবন্ধিদের  টিকাদান নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকের দায়িত্বে যুবলীগ

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 560
নিউজ আপঃ Saturday, August 7, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় গণ টিকাদান কার্যক্রমে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন যুবলীগের নেতাকর্মীরা। শনিবার সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় টিকাদান কেন্দ্রে সচেতনতামূলক দায়িত্ব পালন করেন তারা।

মহিপুর থানা যুব লীগের উদ্যোগে কেউ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করছেন। কেউ বা আবার সামাজিক দুরত্ব বজায় রাখতে মাইকিং করেছেন। এসব যুবলীগের অনেকেই আবার প্রবীণ ও  প্রতিন্ধিদের বাড়ি থেকে নিয়ে এসে টিকাদান নিশ্চিত করেছেন।

এ কার্যক্রমে মহিপুর থানা যুবলীগের আহবায়ক মো.মিজানুর রহমান বুলেট, যুগ্ন আহবায়ক মাসুদ রানা, যুবলীগ নেতা নাসির উদ্দিন,ফেরদৌস হাওলাদার,সাহরিয়া সুমন,মনির হাওলাদার,এস কে রাজু,দেলোয়ার সহ মহিপুর ও কুয়াকাটার যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

মহিপুর থানা যুব লীগের আহবায়ক মো.মিজানুর রহমান বুলেট বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে টিকাদান কর্মসূচীতে স্বেচ্ছা সেবকের দায়িত্ব পালন করছি। প্রবিণ ও প্রতিবন্ধি তারা বাড়ি থেকে আসতে পারে না । আমরা তাদেরকে বাড়ি থেকে নিয়ে এসে কোভিট-১৯ এর টিকাদানে নিশ্চিত করছি। যুবলীগ সব সময়ই মানব সেবায় নিয়োজিত থাকে। যে কোন ক্রান্তিলগ্নে জনগনের পাশে ছিল। আর ভবিষ্যতেও যুবলীগ নেতাকর্মীরা পাশে থাকবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share