April 11, 2026, 8:34 am
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি, এসপি- নিউজ অলটাইম

এ কে আজাদ  রাজবাড়ী 311
নিউজ আপঃ Sunday, December 26, 2021

৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে রাজবাড়ী সদর উপজেলার প্রতিটি ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক দিলসাদ বেগম। এছাড়াও রয়েছে রাজবাড়ী জেলার পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, এনএসআই রাজবাড়ী জেলা শাখার উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কমকর্তা মার্জিয়া সুলতানা, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন।

রবিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে ভোট কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন।
এ সময় তারা নির্বাচনে তথ্য সংগ্রহ কারী সাংবাদিক সহ নির্বাচনে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের সাথে কথা বলেন। এ সময় সাধারণ ভোটারদের সাথে ও তারা কথা বলেন।
ভোট দিতে আশা আয়শা বেগম বলেন, ভোট দিয়ে আসলাম। ভেবেছিলাম কি না কি হবে, কিন্তু এত সুন্দর পরিবেশে ভোট দিলাম বলে বুঝাতে পারবো না।
কথা হয় তরুণ ভোটার সাকিবের সাথে, সে বলেন নির্বাচনের আগে শুনতাম ভোট দিতে পারবো না।আগেই না কি আমার ভোট হয়ে যাবে। কিন্তু এসে দেখলাম সুন্দর পরিবেশ প্রশাসন ও কঠোর অবস্থানে রয়েছে। আমার ভোট আমিই দিয়ে আসলাম। তবে ভোটারের সংখ্যা বেশি হবার কারণে অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হইছে।
উল্লেখ্য,রাজবাড়ী সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে  ১২৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে ২ টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। যার মধ্যে রয়েছে ৫৪ টি সাধারণ ভোট কেন্দ্র ও ৭৩ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। সাধারণ ভোট কেন্দ্রে ২০ জন পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২১ জন পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত রয়েছে। ১৪ টি ইউনিয়নে ৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। এছাড়াও ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনী এলাকায় ২১ টি মোবাইল টিম টহল ও নিরাপত্তা রক্ষায় দ্বিতিত্ব পালন করছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share