January 31, 2026, 2:59 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ভারতে ২ বছর পর জেলা খেটে দেশে ফিরল ৫ কিশোর

প্রতিবেদকের নাম 457
নিউজ আপঃ Thursday, February 6, 2020

 

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ ভারতে পাচার হওয়া ৫ কিশোরকে ২ বছর পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দিল ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বুধবার বিকাল ৪ টার সময় বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন এর কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসা কিশোররা হলোঃ বাগেরহাট জেলার রহমান খাঁন এর ছেলে সব্বির হোসেন (১৭) জামাল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৭) হেমায়েত এর ছেলে সফিকুর রহমান (১৭) খুলনা জেলার দেবাশিষ গাইন এর ছেলে সান্তানু গাইন (১৬) ও কাদের খান এর ছেলে সাবির খান।

বেনাপোল ইমিগ্রেশন সুত্র জানায়, এরা পাচারকারী দালাল চক্রের প্রলোভনে পড়ে গত দুই বছর আগে ভারতে যায়। সেখানে পুলিশের কাছে আটক হয়ে তারা কোলকাতার লিলুয়া হোম নামে একটি সেন্ট্রাল হোমে থাকে। সেখান থেকে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে চিঠি চালাচালির এক পর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে। ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার এসআই রবিউল ইসলাম বলেন ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতা শেষ করে বেসরকরি দুটি সংস্থা মহিলা আইনজিবী সমিতি ও জাষ্টিস এন্ড কেয়ার এর কাছে হস্তান্তর করা হবে।

মহিলা আইন জীবি সমিতির এরিয়া কোয়ার্ডিনেটর নাছিমা বেগম বলেন থানার আনুষ্ঠানিকতা শেষে এদের যশোর নিয়ে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share