February 12, 2026, 12:05 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি 325
নিউজ আপঃ Wednesday, May 25, 2022

দুর্ঘটনা কবলিত মহাসড়ক হিসেবে পরিচিত বনপাড়া-ঢাকা মহাসড়কের নাটোরের বড়াইগ্রামে আবারও যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ১ জন ও আহত হয়েছে কমপক্ষে ৬ জন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীরামপুর তরমুজ পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম বারেক সরদার (৬০)। সে পাবনার বাহিরচর গ্রামের মৃত ইমান আলীর ছেলে ও ট্রাকের যাত্রী ছিলেন। আহতদের প্রথমে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে বারেক সরদারের মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, রাজশাহী থেকে ঢাকা গামী হানিফ পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা পাবনা গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২ জন নারী ও ৪ জন পুরুষ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করে।

উল্লেখ্য, গত ৭ মে এই মহাসড়কের উপজেলার বনপাড়া এলাকায় দুই বাস ও এক ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয় ৭জন ও আহত হয় কমপক্ষে ৫০ জন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share