April 14, 2026, 12:03 am
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বিরামপুর পৌরসভার মেয়র লিয়াকত আলী টুটুল করোনায় আক্রান্ত

প্রতিবেদকের নাম 384
নিউজ আপঃ Tuesday, July 28, 2020

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল করোনায়, আক্রান্ত হয়েছেন ।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মুহতারিমা নূর-ই-হাসীন সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো নমুনায় মঙ্গলবার সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ আসে।
করোনার শুরু থেকে বিরামপুর ফ্রন্ট লাইনে থেকে কাজ করে যাচ্ছিলেন মেয়র। ব্যক্তিগতভাবে, পৌরসভার পক্ষ থেকে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খাবার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছিলেন। এছাড়াও করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে নিয়মিত খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন তিনি। শহরবাসীকে সচেতন রাখতে নিয়মিত মাইকিং, বিভিন্ন স্থান ঘুরে ঘুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করেছেন তিনি। দিয়েছেন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক স্প্রে।
উল্লেখ্য, গত রোববার (২৬ জুলাই) মেয়র এর স্ত্রী, সন্তানসহ পরিবারের আরো ১৬ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share