January 31, 2026, 7:48 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বিরামপুরে প্রথম ৩ জন করোনা রোগী সনাক্ত

প্রতিবেদকের নাম 482
নিউজ আপঃ Saturday, May 9, 2020

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে প্রথম বারের মতো এক নারী (৩৫)এবং দুইজন পুরুষ করোনা রোগী সনাক্ত হয়েছেন। দুই পুরুষের একজনের বয়স (২৩) বছর অন্যজনের বয়স (৩০) বছর।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন আক্রান্ত তিন ব্যক্তিই পোশাক শ্রমিক। তিনজনই রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনা সনাক্ত হওয়া নারী বিরামপুর পৌর শহরের কলেজপাড়া মহল্লার বাসিন্দা। অন্য দুইজনই উপজেলার বিনাইল ইউনিয়নের। একজন কল্যাণপুর গ্রামের। অন্যজন রামকৃষ্ণপুর গ্রামের। এর মধ্যে ওই নারী ঢাকা ফেরত এবং পুরুষ দই ব্যক্তি গাজীপুর ফেরত।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী আরো জানান, করোনায় আক্রান্ত ব্যক্তিদের গত শুক্রবার নমুন সংগ্রহ করা হয়েছিলো। বিরামপুর থেকে গতকাল শনিবার পর্যন্ত বিরানব্বই জনের নমুনা পরীক্ষা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান জানান, করোনা আক্রান্তের ব্যক্তিদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রেখে অথবা হাসপাতালে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা করানো হবে তা দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁদের বাড়িসহ আশে পাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। লকডাউন থাকা পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share