February 15, 2026, 8:28 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বিকল্প জীবিকায়নে কলাপাড়ায় ১৯৮ নারীর মাঝে হাঁস ও হস্তশিল্পের মালামাল বিতরণ

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 255
নিউজ আপঃ Tuesday, November 9, 2021

বিকল্প জীবিকায়নে পটুয়াখালীর
কলাপাড়ায় ১৯২ নারীর মাঝে বিতরন করা হয়েছে খাঁকি ক্যাম্বেল-হাঁস। এছাড়া
ক্ষুদ্র ব্যাবসার সহায়তায় জন্য ৬ টি রাখাইন পরিবারকে হস্তশিল্পের মালামাল
সুতা ও বাঁশ বিতরন করা হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ
চত্বরে বেসরকারী  উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ হতদরিদ্র
নারীদের মাঝে এ সহায়তা প্রদান করে।

উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। এ সময় ওয়ার্ল্ড কনসার্ন
বাংলাদেশ’র উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মি:সিলভেষ্টার মাইকেল মধু, সহকারী
প্রোগ্রাম ম্যানেজার মি:জেমস রাজীব বিশ্বাস, মনিটরিং অফিসার পায়েল চন্দ্র
দাস সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত
ছিলেন।

ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ’র উপজেলা সহকারী প্রোগ্রাম ম্যানেজার মি: জেমস
রাজীব বিশ্বাস বলেন, বিকল্প জীবিকায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁিকহ্রাস
প্রকল্প উদ্যোগে এ উপজেলার বালিয়াতলী, মিঠাগঞ্জ, ডালবুগঞ্জ, মহিপুর,
লতাচাপলী নীলগঞ্জ ইউনিয়নের মোট ১৯২ হত দরিদ্র পরিবারকে বিকল্প জীবিকায়নরে
জন্য খাঁকি ক্যাম্বেল-হাঁস বিতরন করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০টি করে
হাঁস দেয়া হয়েছে। এছাড়া একই সাথে ৬ টি রাখাইন পরিবারের মধ্যে হস্তশিল্পের
মালামাল বিতরন করা হয়েছে।

ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার মি: সিলভেষ্টার মাইকেল মধু
বলেন, জলবাযু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও ওইসব পরিবারের বিকল্প
জীবিকায়নরে জন্য এসব সহায়তা প্রদান কর করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share