প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৩, ৪:৫০ পি.এম
বিএন পি পাগলের মতো পদযাত্রা শুরু করেছে , জিল্লুল হাকিম

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বিএনপির উদ্দেশ্যে বলেন, আগামী আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাগলের মতো পদযাত্রা শুরু করেছে। তারা নিজেরাও জানেন না তারা ক্ষমতায় আসলে কে হবেন প্রধানমন্ত্রী!
বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা জংগল হাই স্কুল মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি জিল্লুল হাকিম।
তিনি আরও বলেন, বিএনপির জনসমর্থন না পেয়ে বিদেশী দূতাবাসে ধরনা দিচ্ছে। তারা জানেন না যুক্তরাষ্ট্র থেকেও অনেক শক্তিধর দেশের জন্ম হয়েছে এখন।
দীর্ঘ এই পনেরো বছরে জংগল ইউনিয়নে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে এই ইউনিয়ন কে ডিজিটাল ইউনিয়নের রূপান্তরিত করা হবে।
জংগল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অরবিন্দু বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু,সহ-সভাপতি ডা: অপূর্ব রায়, যুগ্ন সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধারণ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটু,জেলা আওয়ামীলীগ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব প্রমুখ।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.