February 15, 2026, 4:18 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাবার জ্বর, সংসারের হাল ধরলেন ১৩ বছরের শিশু আতিউর 

এ বি এম কাইয়ুম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও জেলা৷ 304
নিউজ আপঃ Friday, August 6, 2021

চিত্রটি ঠাকুরগাঁও রানীশংকৈল পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি এলাকার পোস্ট অফিস সংলগ্ন মহাসড়ক এলাকায়। সে ভ্যান থেকে একজন যাত্রী নামিয়ে সেখানে ভাড়া নেওয়ার ফাঁকে ফাঁকে যাত্রীর খোঁজ করছিলেন। আতিউর রহমান উপজেলার হোসেনগাঁও ইউপির পদমপুর গ্রামের সাদেকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বয়স ১৩।
গতকাল বুধবার বিকেলে আতিউর রহমানের কথা হয় এ প্রতিবেদকের সঙ্গে। সে জানায় তার বাবা তিন দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী আছেন। পরিবারে তারা তিন ভাই ও এক বোন মা বাবাসহ মোট ৬ পরিবারের সদস্য তাদের। এর মধ্যে বোনটি সবার বড়। তাঁকে বিয়ে দেওয়া হয়েছে। পরিবারের মধ্যে ভাইদের সবার বড় আতিউর রহমান। তার বাকি দুই ছোট ভাইয়ের এক ভাই প্রাথমিকের ছাত্র আর অন্য ছোট ভাইটি খুব ছোট। বসত বাড়ির সামান্য জায়গা ছাড়া আর তেমন কোনো  আবাদি জমি নেই। আয় উপার্জন করার মতো  শুধু তার বাবাই।
তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এবং সংসারে চাল ডালের অভাব অনটন দেখায় সে বাধ্য হয়ে ভ্যান নিয়ে বাসা থেকে বের হয়েছেন।
আতিউর আরও জানান, লকডাউন শহরে লোকজন কম সারা দিন ভ্যান চালিয়ে এ যাবৎ তিন শত টাকা আয় করেছি। এখান থেকে চাল ডাল নিতে হবে। আরও কিছু সময় সড়কে থাকব যাত্রী না পেলে খরচাপাতি করে বাড়ি চলে যাব। আতিউর জানায়, সংসারের অভাব ছোট ভাইয়েরা না খেয়ে থাকবে বাবা মাও না খেয়ে থাকবে এটা সে সহ্য করতে পারেনি তাই ভ্যান নিয়ে রাস্তায় নেমেছে সে।
উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধনের উপদেষ্টা এম এ এস রবিউল ইসলাম সবুজ বলেন, এই শিশুটি আমাদের সমাজের জন্য উদাহরণ। পরিবারকে সহযোগিতার জন্য এই বয়সেই সে ভ্যান চালাচ্ছে। এটি আমাদের সমাজের জন্য অনুকরণীয়। আমাদের সকলের উচিত শিশুটির পরিবারের পাশে দাঁড়ানো। আমি সকল বৃত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানাব এমন শিশুদের এবং তাদের পরিবারকে সহযোগিতা করার।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share