
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ৭:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২০, ১:৪৩ পি.এম
বাঘায় আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর উপস্থিতিতে ভাতা প্রদান

হাবিল উদ্দিন,বাঘা, রাজশাহী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে রাজশাহীর বাঘা উপজেলাধীন আড়ানী পৌরসভায়(২৮ জুলাই) কার্ডধারী ১শত ৬০ জন প্রতিবন্ধীদের প্রতিজনে নগদ ৯হাজার টাকা করে পান।, ৬হাজার টাকা করে পান বয়স্ক ভাতাভোগী ৬০জন এবং বিধবা ১২ জন কেও ৬হাজার নগদ টাকা ভাতা প্রদান করা হয়েছে।
এই সময় প্রতিবন্ধী ১শত ৬০জন, বিধবা ৬০জন এবং বয়স্ক ব্যক্তি১২ জন মিলে ২শত ৩২ জনের মুখে ঈদের হাসি ফুটে উঠে।অনেকেই টাকা হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রাণভরে দোয়া করতেও দেখা যায়।
সেই সময় উপস্থিত ছিলেন, আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী, আড়ানী শাখার জনতা ব্যাংকের ম্যানেজার ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.