প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৩, ৪:৩৩ পি.এম
বাঘায় ভ্রাম্যমাণ আদালত এক ফার্মেসীকে ৮ হাজার টাকা জরিমানা

রাজশাহীর বাঘায় বঙ্গবন্ধু চত্তর মোড় এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধের দায়ে এক ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১৮ অক্টোবর ) বেলা ৩টায় বাঘা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহম্মেদ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় জননী ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে ফার্মেসির মালিক আশরাফুল হককে ৮ হাজার টাকা জরিমানা, করা হয়।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.