প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ৭:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৩, ৫:৩৪ পি.এম
বাঘায় ছেলে হাতে বাবা খুন,ছেলে পলাতক

রাজশাহীর বাঘায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন। মঙ্গলবার ( ৮ আগস্ট) ভোরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম রুস্তম আলী (৭০)। তার ছেলের নাম শুকুর আলী (৪৫)। ঘটনার পর থেকে শুকুর পলাতক রয়েছেন।
মনিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, ‘পরিবারটি অত্যন্ত দরিদ্র। প্রাথমিকভাবে জানা গেছে, রুস্তম আলী কিছু গাছ বিক্রি করেছেন এই খবর পেয়ে ছেলে শুকুর আলী বাবার সেই টাকাগুলো দাবি করেন। সম্ভবত সেই টাকা না দেয়ায় রুস্তম আলী খুন হন।’
তিনি আরও জানান, মঙ্গলবার ভোর চারটার দিকে বাবাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে ছেলে শুকুর আলী। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগেই শুকুর আলী পালিয়েছে।’
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.