February 15, 2026, 5:33 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বসুন্দিয়ায় পাশে আছি আমরা’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “স্বপ্নের পথে” অনুষ্ঠিত-নিউজ অলটাইম

আবু তাহের, বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি 235
নিউজ আপঃ Friday, January 7, 2022

যশোর সদরের বসুন্দিয়ায় গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সামাজিক সংগঠন ‘পাশে আছি আমরা’র আয়োজনে বসুন্দিয়া ও তৎসংলগ্ন অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কৃতি শিক্ষার্থীদেরকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় প্রত্যেক শিক্ষার্থীর একজন করে অভিভাবক উপস্থিত ছিলেন। ২১জন কৃতি ছাত্র-ছাত্রীকে ফুল দিয়ে অভিনন্দন ও একটি করে সংবর্ধনা-ক্রেস্ট প্রদান করা হয়।

১৫নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর আইনজীবি সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ কাজী ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিঙ্গিয়া আদর্শ কলেজের প্রভাষক মাসুদুর রহমান মিঠু, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মেহেদী হাসান সবুজ, জঙ্গলবাঁধাল মডেল স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খান, জঙ্গলবাঁধাল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোলায়মান কবীর, বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এ, এস, আই মোঃ পিয়ারুল ইসলাম।

যৌথ উপস্থাপনায় ছিলেন ইমরান মোহাম্মাদ ও সুমাইয়া আফরোজ। অনুষ্ঠান বাস্তবায়নে আগ্রণী ভূমিকায় ছিলেন ‘পাশে আছি আমরা’র অন্যতম সদস্য কাজী ফারদিন ইসলাম আবির, সাদিকুর রহমান তমাল, মোস্তফা আল মুজাহিদ, মোনোয়ার মোর্শেদ নয়ন, খ.ম উৎস, রায়হান কবীর, সাজিদ হাসান, তুহিন হাসান জিহাদ, মোঃ সাকিব, ইয়ামিন শেখ প্রমূখ


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share