February 8, 2026, 4:02 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বন্ধুত্বের কারণে ভারত থেকে টিকা পেয়েছি: ইঞ্জিনিয়ার মোশাররফ

অলটাইম নিউজ ডেক্স 422
নিউজ আপঃ Saturday, January 30, 2021

মীরসরাই উপজেলার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান মলিয়াইশ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে করোনাভাইরাস মোকাবেলা করা সম্ভব হচ্ছে। আমাদের মৃত্যুর হার অনেক কম। আমরা সর্বপ্রথম এ উপমহাদেশে আমাদের বন্ধুত্বের কারণে ভারত থেকে টিকা পেয়েছি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও শীঘ্রই চালু হবে। মীরসরাই উপজেলার যে উন্নয়নের ধারা শুরু হয়েছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য দেবদুলাল ভৌমিকের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তুষার কান্তি দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জসীম উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও কথাসাহিত্যিক আবদুল কাইয়ুম নিজামী, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি আরো বলেন, করোনাভাইরাসে পুরো পৃথিবী থমকে দাঁড়ালেও বাংলাদেশ সেক্ষেত্রে পুরোটাই ব্যতিক্রম। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও জিডিপি প্রতিনিয়ত বাড়ছে। করোনাকালে প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share