January 31, 2026, 8:05 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাট্টা ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 434
নিউজ আপঃ Saturday, February 20, 2021

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ পাট্টা ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন উদ্বোধন করেন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম ছিদ্দিকী হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ওয়াজেদ আলী মাস্টার, রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক আবু বক্কর খান, যুগ্ন আহবায়ক হেনা মুন্সি, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য আহম্মেদ আলী ও পাট্টা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ আলী বিশ্বাস প্রমুখ।
দেশের কৃষির উন্নয়ন ও কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল কৃষকলীগ প্রতিষ্ঠা করেন। এসময় প্রধান অতিথি নূরে আলম সিদ্দিকী হক কৃষক লীগকে শক্তিশালী করার লক্ষ্যে তার বক্তব্য প্রদান করেন।
এছাড়াও পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ওয়াজেদ আলী মাস্টার, রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক আবু বক্কর খান, যুগ্ন আহবায়ক হেনা মুন্সি, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সহ উপস্থিত অতিথিরা পর্যায়ক্রমে তাদের বক্তব্য প্রদান করেন।
দ্বিতীয় অধিবেশনে অগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়, পরর্বতীতে সবার সম্মতি ক্রমে গোলাম মোস্তফা (লুলু) বিশ্বাস কে সভাপতি ও গোলাম মোস্তফা কে সাধারণ সম্পাদক করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share