February 15, 2026, 5:40 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা জানিয়েছে চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউনুছ আলী বিশ্বাস

আনোয়ারুল ইসলাম রাজবাড়ী  প্রতিনিধি  237
নিউজ আপঃ Tuesday, July 20, 2021
মোঃ ইউনুছ আলী বিশ্বাস

মোঃ ইউনুছ আলী বিশ্বাস এক শুভেচ্ছা বার্তায় পাট্টা ইউনিয়নের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে করোনা  কালীন এই ঈদদে সকলকে স্বাস্থ্য বিধি মেনে ঈদ-উল-আযহা উদ্যাপন করার আহবান জানিয়েছেন। 

ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদ-উল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে আমরা নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে অবদান রাখতে পারি। তাই আসুন, এই ঈদে পরস্পরের মধ্যে আনন্দ ও দু:খ ভাগাভাগি করে আমরা মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই।

গোটা বিশ্ব আজ করোনা ভাইরাসের সংক্রমনে বিপর্যস্ত। এই মহামারিকালে আমাদের স্বাভাবিক জীবন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটেছে। এটি আমাদের সকলের জন্য ধৈর্য্যের এক মহা পরীক্ষা। তাই এবারের পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায়ে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য আমি এলাকার  সকল  ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি (কোভিড-১৯) প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্যও সকলের প্রতি অনুরোধ রাখছি।

ইতোমধ্যে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে যে সকল  ভাই-বোনেরা অকাল মৃত্যুবরণ করেছেন আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাঁদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি যারা এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। মহান ক্ষমাশীল আল্লাহ যেন করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে আমাদের সকলকে রক্ষা করেন। মোঃ ইউনুছ আলী বিশ্বাস বলেন আমি আশা করি, দৃঢ় মনোবল ও ধৈর্য্য ধারণের মাধ্যমে বৈশ্বিক এই মহামারি কাটিয়ে উঠে আবারও আমরা আনন্দ মূখর ঈদ উদযাপন করতে পারবো। আল্লাহ আমাদের শান্তি ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করুন।সকলকে আবারও ঈদ-উল-আযহার শুভেচ্ছা।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share