February 15, 2026, 5:36 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের দ্বায়িত্ব ভার গ্রহণ-নিউজ অলটাইম

এ কে আজাদ  রাজবাড়ী 223
নিউজ আপঃ Tuesday, January 4, 2022

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলাধীন নারুয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা আনুষ্ঠানিক ভাবে দ্বায়িত্ব ভার গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১২ টায় ইউনিয়ন পরিষদের হলরুমে নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নারুয়া ইউনিয়নের দ্বায়িত্ব রত পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক  মোঃ জহুরুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, মোঃ আয়ুব আলী, আফজাল হোসেন, মোঃ ইয়াকুব আলী, মোঃ কামরুজ্জামান, মোঃ শহিদুল ইসলাম, জামাল উদ্দিন, মোঃ জনাব আলী। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ ঝর্না বেগম, মোছাঃ আলো বেগম, রাশিদা বেগম ও ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ।
প্রথমেই ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ ফুলের তোরা দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম কে বরণ করে নেন।পরে ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ কামরুজ্জামান তার পক্ষথেকে উপহার প্রদান করে। এ সময় পরিষদের গ্রাম পুলিশ গন নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য দের ফুল দিয়ে বরণ করে নেয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম বক্তব্য কালে বলেন, সাধারণ মানুষের আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। তাদের চাওয়া পাওয়া অনেক বেশি তবে বরাদ্দ সীমিত। এই সীমিত বরাদ্দ দিয়েই মানুষকে খুশি করতে হবে। আজ আমরা সবাই শপথ করবো আগামী ৫বছরের জন্য যে দ্বায়িত্ব সাধারণ জনগণ দিয়েছে তা যে সঠিক ভাবে পালন করবো। আমাদের একটাই লক্ষ থাকবে সাধারণ মানুষের জন্য কাজ করা।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share