February 15, 2026, 12:10 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

নবাবগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : 253
নিউজ আপঃ Sunday, October 10, 2021

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ল্যাম্ব হেলথ্ ও সিডার ফান্ড এর সহযোগিতায়, ল্যাম্ব- এ্যাডলোসেন্ট এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন ও চার্চ এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন এর বাস্তবায়নে “বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস” উদযাপন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ল্যাম্ব এর সার্বিক সহযোগিতায়  নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শাহজান আলী
উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার- ডাঃ মোঃ শাহ্জাহান আলী বলেন, “ জনগোষ্ঠীর বিরাট অংশ ভ্রান্ত ধারণা, কুসংস্কার ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। সেজন্য আত্মহত্যার হার কমানো ক্ষেত্রে কাউন্সিলিং সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নিজ পরিবার, সমাজে হতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
এছাড়াও ল্যাম্ব- প্রজেক্ট ম্যানেজার, উৎপল মিন্জ বলেন, “অধিকাংশ কিশোর-কিশোরী বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক অবহেলা ও বৈষম্যের শিকার, তারা বিভিন্নভাবে মানসিক রোগে আক্রান্ত। এর প্রধান কারণ মানসিক স্বাস্থ্য ও রোগ ও এর চিকিৎসার প্রতি জনগণের নেতিবাচক দৃষ্টিভঙ্গি। সেজন্য কমিউনিটি পর্যায়ে কাউন্সিলিং সেবা প্রচলন করা অতীব জরুরী”।
এসময় উপস্থত ছিলেন উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টেকনিক্যাল অর্ডিনেটর, ল্যাম্ব-এসিটি প্রজেক্ট মোঃ গোলাম মোস্তফা এছাড়াও  উপজেলা, এফডব্লিসি ও কমিউনিটি ক্লিনিক- এর স্বাস্থ্যকর্মীবৃন্দ, চেয়ারম্যানগণ, প্রজেক্ট স্টাফ ও সমাজের অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share