February 15, 2026, 2:56 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দুঃস্থ ও অসহায় ব্যক্তির চিকিৎসা সহায়তা দিয়েছে নারুয়া ইউনিয়ন সাহায্য সংস্থা 

আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী থেকে 227
নিউজ আপঃ Saturday, August 14, 2021

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের ২১টি মসজিদে মাস্ক বিতরণ, দুঃস্থ ও অসহায় দুই ব্যক্তির পর আরো একজনকে চিকিৎসা সহায়তা দিয়েছে ফেইসবুক ভিত্তিক গ্রুপ নারুয়া ইউনিয়ন সাহায্য সংস্থা।
শনিবার বিকালে নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মোঃ মুক্তার হোসেনের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দিয়েছেন। এরআগে বুধবার ঘিকমলা গ্রামের ক্যান্সার আক্রান্ত জাহিদ হোসেনকে ১০ হাজার টাকা ও একই গ্রামের স্টক জনিত রোগী আনোয়ারা বেগমের হাতে নগদ ৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়েছে। আরো কিছু দুঃস্থ, অসহায় ও অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
গ্রুপের  প্রতিষ্ঠাতা সাইফ হাসানের নির্দেশনায় ইতিমধ্যেই ২১টি মসজিদে মাস্ক প্রদানের পর চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা তুলেদেন গ্রুপের  এডমিন মোঃ সাইফুল ইসলাম, তুহিন, আবু সাঈদ, মডারেটর বিপ্লব, রমিজসহ অন্যান্যরা।
নারুয়া ইউনিয়ন সাহায্য সংস্থা প্রতিষ্ঠাতা সাইফ হাসান বলেন, আমরা ইতিমধ্যে ২১টি মসজিদে মাস্ক বিতরণ করেছি। দু,জন অসুস্থ ও অসহায় রোগীকে নগদ চিকিৎসা সহায়তা প্রদান করেছি। আজ আরো একজনকে আর্থিক সহায়তা করেছি।
এ গ্রুপটির নারুয়া ইউনিয়নের হতদরিদ্র, অসহায়, অর্থাভাবে চিকিৎসা নিতে পারছে না এমন লোকদেরকে সহযোগিতায় এগিয়ে আসবো। আগামীতে এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক, সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত করবো আশা রাখি। আর আমাদেরকে অর্থ সহায়তায় এগিয়ে এসেছে নারুয়া ইউনিয়নের বাসিন্ধা চাকুরীজীবি, প্রবাসী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
তিনি আরো বলেন, এলাকায় অনেক বৃত্তশালী আছে যদি আমাদের সহযোগিতায় এগিয়ে আসে তাহলে এ কার্যক্রম আরো বেগবান করা সম্ভব হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share