February 15, 2026, 7:00 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ঠাকুরগাঁওয়ে ৩ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা আইসিটি মামলা

এ বি এম কাইয়ুম স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও জেলা৷ 268
নিউজ আপঃ Sunday, July 11, 2021

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের অনিয়ম ও দূর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তিন জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা আইসিটি মামলা করেছে আধুনিক সদর হাসপাতালের পরিচালক ডা: নাদিরুল আজিজ (চপল)।
গত শুক্রবার (৯ই জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর থানায় সত্য সংবাদের মিথ্যা ব্যাখা দিয়ে তিন সাংবাদিককে আসামি করে আইসিটি আইনে একটি মামলা দায়ের করে।
মামলা সূত্রে আসামি সাংবাদিকরা হলেন, ১- তানভির হাসান তানু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও জাগো নিউজ অনলাইন পোর্টালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ২- রহিম শুভ, নিউজ বাংলা২৪ ডট কম অনলাইন পোর্টালের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ৩- আব্দুল লতিফ লিটু, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ চ্যানেল এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
শনিবার রাতে তানভীর হাসান তানুকে আটক করে ঠাকুরগাঁও থানা পুলিশ। সাথে সাথেই এই আটকের ও মিথ্যা মামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ঠাকুরগাঁও প্রেসক্লাবের ও জেলার সকল সাংবাদিকবৃন্দ। পরে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে ঠাকুরগাঁও জেলার সকল সাংবাদিকরা।
উল্লেখ্য, গত ৬ ও ৭ই জুলাই জাগো নিউজ পোর্টাল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে “ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা রোগীকে ৩০০ টাকার পরিবর্তে ৭০/৮০ টাকার খাবার দেওয়া হয়” এই মর্মে একটি সত্য সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ প্রচারের পরেই হাসপাতাল কতৃপক্ষ নড়েচরে বসে এবং তারপরেই এই সংবাদের বিপক্ষেই হাসপাতালের পরিচালক সদর থানায় আইসিটি আইনে একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার একদিন পরেই জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভির হাসান তানুকে আটক করা হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী নিন্দা জানিয়ে বলেন, একটি সত্য সংবাদ করার পরেই এভাবে মামলা দিয়ে সাংবাদিককে হয়রানী করা মানে দেশের কন্ঠ চেপেঁ ধরা। মামলা হওয়ার সাথে সাথে সাংবাদিক গ্রেফতারের বিষয়টি আমি তীব্র ঘৃনা প্রকাশ করছি। পরবর্তিতে আমরা কঠোর আন্দোলনে যাবো।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share