প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৩, ৫:৪০ পি.এম
জেলা শ্রেষ্ঠ ওসি মাসুদুর রহমান, শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী এসআই দিপঙ্কর ও তরিকুল

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও নগদ অর্থ পেয়েছেন রাজবাড়ীর পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান।
বৃহস্পতিবার (১৫ মে) রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার (এসপি) এম এম শাকিলুজ্জামান তার হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
ওসি মোহাম্মদ মাসুদুর রহমান চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসের পারফরমেন্সে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (ওসি) নির্বাচিত হয়েছেন।
একইভাবে জেলার শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) দিপঙ্কর কুন্ডু ও তরিকুল ইসলামকেও এ পুরস্কার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রেজাউল করিম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান প্রমূখ।
উল্লেখ্য, পুলিশ সদস্যদের ভালো কাজে উৎসাহ প্রদানের জন্য প্রতি মাসে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার প্রদান করা হয়।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.