প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৬, ১১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২২, ৫:০১ পি.এম
জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক রাফির চাঁদাবাজির প্রতিবাদে প্রতিবন্ধী স্কুলের মানববন্ধন

রাজবাড়ী জেলার এক মাত্র প্রতিবন্ধীদের জন্য স্কুল আহম্মদ আলী মেমোরিয়াল অরফ্যান্স ডিসএ্যাবল্ড স্কুল এন্ড কলেজের পক্ষ হতে অতিষ্ঠ -কথিত সাংবাদিক রাফির চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) দুপুর ১২ টায় বাহাদুরপুর প্রতিবন্ধী স্কুলের সামনের সড়কে শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও অভিভাবকরা মানববন্ধন করে।
এ সময় বক্তব্য রাখেন, আহম্মদ আলী মেমোরিয়াল অরফ্যান্স ডিসএ্যাবল্ড স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা সভাপতি নাজমা খাতুন, প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকী, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সভাপতি কাজল মাহামুদ, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ফুপু ও ১নং ইউনিয়ন সভাপতি লাইলি খাতুন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন আহম্মদ আলী মেমোরিয়াল অরফ্যান্স ডিসএ্যাবল্ড স্কুল এন্ড কলেজের সুনাম নষ্ট করতে কথিত সাংবাদিক রাফি কোটি টাকা আত্নসাতের অভিযোগ করে সংবাদ প্রকাশ করেছে। এটাই খুবই দু:খজনক। সে মুলত দুই এমপির বরাদ্দের অর্থ থেকে একটা বড় অংশ চাঁদা দাবী করলে তা না পেয়ে ব্যক্তি আক্রশে এই সব সংবাদ প্রকাশ করেছে।
শুধু তাই নয়, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কথা বলে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়। স্কুলের প্যাড ব্যবহার করে সুমি নামের এক জনকে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক পদে ভুয়া নিয়োগ দিয়েছে। আমরা জানতে পেরেছি তার কাছ থেকে ৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। তার এই সকল অপকর্ম হালাল করতে প্রতিষ্ঠানের প্রধানকে দূরনিতি আক্ষা দিয়ে প্রচার করছে সংবাদ।
এ সময় বক্তারা আরও বলেন, যে প্রতিষ্ঠানে আজ অব্দি কোন সরকারি অর্থ বরাদ্দ আসে নাই সেখানে কোটি টাকা আত্নসাত হলো কি করে। তারা পাংশা উপজেলা নির্বাহী কমকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এর কাছে মানবিক সহায়তার দাবী করেন। তারা যেন এই সকল অপ- সাংবাদিকের হাত থেকে প্রতিষ্ঠানটি কে রক্ষা করেন।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.