
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ৮:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২০, ১২:২২ পি.এম
কর্মহীন, প্রতিবন্ধী ও করোনা আক্রান্তদের খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সেবা প্রদান জন্য ‘হট লাইন সেবা’ কার্যক্রম উদ্বোধন করেন প্রভাষক ইউসুফ।।

জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রভাষক মো. আবু ইউসুফ বলেন, কর্মহীন ও প্রতিবন্ধী মানুষেরা করোনা কালীন সময়ে এই হটলাইন নাম্বারে ফোন করলে বাড়িতে বসেই খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সেবা পাবেন। পটুয়াখালী জেলার ৭ টি উপজেলায় নব্য জাতীয়কৃত সাতটি কলেজের শিক্ষকদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হটলাইনের মাধ্যমে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও চিকিৎসা সেবা পৌছে দিবেন। এই দুর্যোগ কালীন সময় সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখার অনুরোধ জানান।
Copyright © 2026 News All Time 24. All rights reserved.