January 31, 2026, 8:20 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কর্মহীন, প্রতিবন্ধী ও করোনা আক্রান্তদের খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সেবা প্রদান জন্য ‘হট লাইন সেবা’ কার্যক্রম উদ্বোধন করেন প্রভাষক ইউসুফ।।

প্রতিবেদকের নাম 434
নিউজ আপঃ Thursday, June 11, 2020

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি.১১জুন।।
প্রধান মন্ত্রীর আহবানে সাড়া দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় কর্মহীন,প্রতিবন্ধী ও করোনা অক্রান্ত রোগীদের খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে এই প্রথমবারের মত হট লাইন  সেবা (০১৩১১১৫০৯৮৩,০১৭৪১৭৮৬৭৩) চালু করেছে জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া রিপোর্টর্স ইউনিটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রভাষক মো. আবু ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পদক প্রভাষক কৃষিবিদ লিটন, কলাপাড়া টেকনিক্যাল কলেজের শিক্ষক আলামিন শিকদার ও ইউনিটির সদস্যরা। পরে তারা নৌ পথের লঞ্চ যাত্রীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন। এছাড়া লকডাউনে থাকা কলাপাড়া পৌর শহরে করোনায় আক্রান্ত ইব্রাহীমের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন।
জেলা সরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রভাষক মো. আবু ইউসুফ বলেন, কর্মহীন ও প্রতিবন্ধী মানুষেরা করোনা কালীন সময়ে এই হটলাইন নাম্বারে ফোন করলে বাড়িতে বসেই খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সেবা পাবেন। পটুয়াখালী জেলার ৭ টি উপজেলায় নব্য জাতীয়কৃত সাতটি কলেজের শিক্ষকদের সমন্বয়ে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হটলাইনের মাধ্যমে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও চিকিৎসা সেবা পৌছে দিবেন। এই দুর্যোগ কালীন সময় সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখার অনুরোধ জানান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share