April 13, 2026, 12:55 am
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি 243
নিউজ আপঃ Tuesday, February 23, 2021

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার দৈনিক বাংলাদেশ সমাচার ও বার্তাবাজার’র প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রæয়ারি) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্ত¡রে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ আর মুক্তার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজাবাহ উদ্দিন মাননু, কার্যনির্বাহী সদস্য অমল মুখার্জী, সাবেক সভাপতি এনামুল হক, সদস্য জসীম পারভেজ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস.কে রঞ্জন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আলমগীর শিকদার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সহ সভাপতি মো.ওমর ফারুক, সহ সাধারণ সম্পাদক নীল রতন কুন্ডু নিলয়, প্রচার সম্পাদক ইমন আল আহসান প্রমুখ।

বক্তারা সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। প্রতিবাদ সমাবেশে কলাপাড়া প্রেসক্লাব,  কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম, কলাপাড়া সাংবাদিক ফোরাম, কলাপাড়া সাংবাদিক ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহিপুর শাখা, কুয়াকাটা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের গণমাধ্যমকর্মীরা  উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share