April 11, 2026, 4:44 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় শিশু ও মানব পাচার রোধে গণমাধ্যামকর্মীদের মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম 273
নিউজ আপঃ Sunday, August 16, 2020

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,১৬আগষ্ট।।

পটুয়াখালীর কলাপাড়ায় পিসিটিএসসিএন কনসরটিয়াম এর আয়োজনে শিশু ও মানব পাচার রোধে জেন্ডার ও শিশু সংবেদশীল সংবাদ পরিবেশনা ও প্রতিবেদন প্রস্তুতিতে করনীয় বিষয়ে গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট রোববার বেলা ১১ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কলাপাড়া উপজেলা কমান্ড কার্যালয়ের ৩য় তলায় এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেস ক্লাব’র সভাপতি মো. হুমায়ুন কবীর। অনুষ্ঠানে কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেস ক্লাব’র সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, প্রবীন সাংবাদিক জীবন মন্ডল, কলাপাড়া প্রেস ক্লাব’র সাবেক সাধারন সম্পাদক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, এশিয়ান টিভি’র কলাপাড়া প্রতিনিধি মো. জসিম পারভেজ ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র অর্থ সম্পাদক আমার সংবাদ প্রতিনিধি মো. ওমর ফারুক। বক্তারা শিশু ও মানব পাচার রোধে সরকার, এনজিও সংগঠনসহ সংবাদকর্মীদের করনীয় বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। শিশুদের জন্য প্রতিটি গনমাধ্যমে আলাদা কর্ণারের ব্যবস্থা রাখা, শিশু বিষয়ক ঘটনাগুলো ফলোয়াপে রাখা, আদালতে শিশু ও নারীদের জন্য আলাদা কক্ষ রাখাসহ শিশু পাচার ও শিশু অধিকার লংঘনের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

এসময় কলাপাড়া প্রেস ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বাল সাংবাদিক ফোরাম কলাপাড়া শাখার সদস্যবন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিসিটিএসসিএন সিপিডি প্রকল্প সমন্বয়কারী মো. শরীফুল্লাহ রিয়াজ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share