February 15, 2026, 1:14 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১০জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, 240
নিউজ আপঃ Tuesday, March 8, 2022

পটুয়াখালীর কলাপাড়ায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১০জন জেলের মাঝে বিতরণ করা হয়েছে বকনা বাছুর। এছাড়া বজ্রপাতে নিহত এক জেলের স্ত্রীর হাতে তুলে দেয়া হয়েছে ৫০ হাজার টাকার চেক। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা মৎস্য ভবনের সামনে আনুষ্ঠানিভাবে ওইসব জেলে ও নিহত জেলে পরিবারের হাতে এসব সহায়তা প্রাদান করা হয়। এসময়  সরকারি বে-সরকারি র্কমর্কতাসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে বিষেশ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ভাইস  চেয়ারম্যান শফিকুল আলম বাবুল। এছাড়া অন্যান্যদের মধ্যে বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, বাংলাদেশে ক্ষুদ্র মৎস্য জীবি জেলে সমিতির কলাপাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলানা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।

উল্লেখ্য ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে সুফল ভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এছাড়া নিহত জেলে পরিবার বা স্থায়ীভাবে অক্ষম জেলেদের আর্থিক সহায়তা প্রদান নিতিমালা ২০১৯ মেতাবেক বজ্রপাতে নিহত এক জেলে পরিবারের ৫০ হাজার টাকার চেক দেয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share