February 15, 2026, 3:35 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সাত নারী পেল সেলাই মেশিন

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 270
নিউজ আপঃ Sunday, August 8, 2021

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব’র  জন্মবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় সাত নারী পেল সেলাই মেশিন। এছাড়া আরও চার জন হতদারিদ্র নারীকে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

রবিবার বেলা ১১টায় উপজেলা দরবার হলে  আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। এসময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা এর জন্মবার্ষিকীতে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো. শহিদুল হক।

এসময় সহকারি কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সিমা, মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, সাধারণ সম্পাদক মো.ফরিদ উদ্দিন বিপু ও গনমাধ্যকর্মী উপস্থিত ছিলেন।

আনুষ্ঠান শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্ম বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন পরিচালনা করেন উপজেলা পরিষদের পেশ ইমাম মো: মাসুম বিল্লাহ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share