February 15, 2026, 9:29 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় ডাকঘর’র রানার পদে ছেলের চাকুরিতে পিতার প্রক্সি

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 290
নিউজ আপঃ Sunday, November 7, 2021

পটুয়াখালীর
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর শাখার ডাকঘর এর রানার পদে
ছেলের চাকুরিতে পিতার প্রক্সি দিয়ে যাচ্ছে। তিন বছর আগে  মো.কাওসার নামের
এক ব্যাক্তি রানার পদে চাকুরিতে যোগদান করলেও প্রক্সি দিচ্ছেন তারই পিতা
অবসরপ্রাপ্ত রানার মো. গোলাম মাওলা। বৃদ্ধ লোক দিয়ে রানারের কাজ করায় ডাক
সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার সাধারণ মানুষ। এনিয়ে এন্তার অভিযোগ থাকলেও
উপজেলা পোষ্ট মাস্টারকে ম্যানেজ করেই প্রক্সি দিয়ে যাচ্ছে বছরের পর বছর।
সরেজমিনে গিয়ে জানা যায়, কাওসার দৌলতপুর শাখার ডাকঘরের রানার পদে যোগদান
করে। যোগদান করার পর থেকে দির্ঘদিন ধরে ঢাকায় রাজমিস্ত্রী কাজ করে আসছে।
দৌলতপুর শাখার ডাকঘরের  রানার পদে চাকুরি কাওসারের পিতা মো. গোলাম মাওলা
নিজে করে আসছে।  এলাকার বাসিন্দা খলিল সরদার বলেন, দৌলতপুর গ্রামের পোষ্ট
অফিসে দির্ঘদিন গোলাম মাওলা চাকুরি করে আসছে। এই গ্রামে চিঠিপত্র উনিই
বিলি করে।
অভিযুক্ত গোলাম মাওলা জানান, আমি দৌলতপুর পোষ্ট অফিসের রানার চাকুরি
করতাম। অবসরে পর আমার ছেলেকে ওই চাকুরিটাতে যোগদান করে। বেতন কম হওয়ায়
অফিসের স্যারদের কাছে বলে ছেলের চাকুরি আমি করছি। প্রতি মাসের মাসের বেতন
ছেলে সই দিয়ে টাকা  নিয়ে যায়। যদিও সরকারি নিয়মে একজনের চাকুরী অন্য জনে
করতে পারেনা।
এব্যাপারে উপজেলা ডাকঘর এর পোষ্ট মাষ্টার ডালিয়া পারভিন বলেন, আমি
কলাপাড়া পোষ্ট অফিসে কিছুদিন আগে যোগদান করি। এ ব্যাপারে কিছুই জানিনা।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share