January 31, 2026, 8:06 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় টানা বর্ষনে দূর্গাপুজা মন্ডপে নেই উৎসবের আমেজ।।

প্রতিবেদকের নাম 239
নিউজ আপঃ Friday, October 23, 2020

ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,২৩আক্টোবর।।

পটুয়াখালীর কলাপাড়ায় তিন দিনের টানা ভারী বর্ষনে শারদীয় দূর্গোৎসবের তেমন কোন আমেজ লক্ষ্য করা যায়নি। এ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে মোট ১৪ টি পুজা মন্ডপ রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পুজা উদ্যাপনের সরকারী নিদের্শ থাকলেও ৬ষ্ঠী এবং সপ্তমী পুজায় কোন মন্ডপে তেমন কোন লোক সমাগম দেখা যায়নি।

এদিকে অতিবর্ষনে ব্যাপক প্রভাব পড়েছে, ব্যবসায়ীদের মধ্যেও। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার পৌরশহরের বিভিন্ন দোকান-পাট এবং উপজেলার বিভিন্ন হাট-বাজারের দোকান-পাট গুলোর অধিকাংশ ছিল বন্ধ অবস্থায়। দু’একটি দোকান-পাট খোলা থাকলেও তাতে কোন বেচা-বিক্রি হয়নি। দু’দিনে পৌর এলাকায় রিক্্রা চলাচল করেছে হাতে গোনা দু’চারটি মাত্র। মোট কথা দু’দিনের এ বর্ষনে জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় আবহাওয়া অফিস বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত ২৫৪ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এ বৃষ্টি আরো দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে কলাপাড়া রার্ডার ষ্টেশন সূত্রে জানা গেছে।
হিন্দু পঞ্জিকামতে ২৩ অক্টোবর শুক্রবার মহাসপ্তমী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গোৎসবের মূল আচার অনুষ্ঠান। তবে এবার দূর্গপুজা হলেও দূর্গাপুজা মন্ডপ গুলোতে নেই তেমন কোন উৎসব এনটাই জানিয়েছেন স্থানীয়রা।
কলাপাড়া পৌর শহরের চিংগরিয়া সার্বজনীন দূর্গা পুজা মন্ডপের সভাপতি অ্যাড.নাথুরাম ভৌমিক বলেন,এবারের দুর্গোৎসবের অনুষ্ঠানমালা সীমাবদ্ধ করা হয়েছে। গত দু’দিনের বৃষ্টিতে পুজা মন্ডপে লোকজনের সমাগম ছিল খুবই কম। তবে করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে পুজা অর্চনার করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share