February 15, 2026, 4:18 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষক সমাবেশ-নিউজ অলটাইম

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 214
নিউজ আপঃ Sunday, August 1, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । রবিবার বেলা ১১ টার দিকে কলাপাড়া পৌরশহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক জি.এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারন সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক মো.রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার যুগ্নআহবায়ক শিক্ষক আতাজুল ইসলাম, সদস্য নয়নাভিরাম গাঈন, কৃষক মো. ইসমাইল হোসেন ও সফেজ উদ্দিন প্যাদা ।

বক্তারা বলেন’ কলাপাড়ায় গত এক সপ্তাহের টানা ভারী বৃষ্টিপাতের কারনে উপজেলার ১২ টি ইউনিয়নের খাল,বিল নদী ,নালা পানিতে টই-টুম্বর হয়ে আছে । মাছ শিকারের স্বার্থে প্রভাবশালী মহল বিভিন্ন পয়েন্টে বাঁধ দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করেছে । এতে হাজার হাজার কৃষক আমন বীজতলা তৈরী করতে পারছে না ।

অপরদিকে, যে কৃষক বীজতলা তৈরী করেছে তাও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে । এছাড়াও জলাবন্ধতার কারনে অধিকাংশ কৃষকের  বর্ষাকালীন  সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে । বক্তারা এ বাঁধ কেটে অচিরেই জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share