February 15, 2026, 2:22 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় স্বাস্থ্য,পুষ্টি ও মাসিক ব্যবস্থাপনা কর্ণার উদ্বোধন

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, 199
নিউজ আপঃ Friday, February 25, 2022

পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্য,পুষ্টি ও মাসিক ব্যবস্থাপনা কর্ণার উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে ইউনিসেফ বাংলাদেশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় জলবায়ু সহিষ্ণু স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের অ়ায়োজনে এ সভা  অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান খান’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ এর বরিশাল বিভাগের চিফ তৌহিদ আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোখলেসুর রহমান, ইউনিসেফ বরিশালের প্রোগ্রাম অফিসার আব্দুল জলিল আহমেদ।

এই প্রকল্পের আওতায় কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি ও কিশোরীদের মাসিককালীন  ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা তৈরি এবং সুস্বাস্থ্যের অভ্যাস গড়তে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্বাস্থ্য, পুষ্টি ও মাসিক ব্যবস্থাপনা কর্ণার” এর উদ্বোধন করা হয়। এতে কলাপাড়া উপজেলার প্রায়় ৩৩ টি এবং রাঙ্গাবালী উপজেলার ১২টি বিদ্যালয়ে  উচ্চতা ও ওজন পরিমাপক যন্ত্র, সচেতনতামূলক পোস্টার, সেনিটারি ন্যাপকিন, ফার্স্ট এইড বক্স সহ  সংশ্লিষ্ট মালামাল হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share