February 15, 2026, 7:00 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আর্জেন্টিনার সমর্থকরা ব্রাজিল সমর্থকদের মাথায় ডিম,রং ও ময়দা মেখে বিজয়ের উল্লাস

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 219
নিউজ আপঃ Sunday, July 11, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় আর্জেন্টিনার সমর্থকরা দুই ব্রাজিল সমর্থকের মাথায় ডিম, রং ও ময়দা মেখে বিজয়ের উল্লাস করেছে। রবিবার বেলা বারোটায় উপজেলার কুয়াকাটার পৌর এলাকার হুইচাঁনপাড়ায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলেও বন্ধুদের এমন কান্ড মেনে নিয়েছেন ব্রাজিল সমর্থক কুয়াকাটা বাসিন্দা সাদ্দাম মাল ও ব্যবসায়ী মাকসুদ আকন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলা দেখার পর দুপুরের দিকে তারা দু’জনে ওই এলাকার একটি চায়ের দোকনে বসেছিনে। এসময় পেছন থেকে এসে তাদের বন্ধু আবুবকর ও আরিফ বিল্লাহসহ বেশ কয়েকজন মাথায় ডিম, রং ও ময়দা মাখে দেয়। তাদের হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে ভিডিও ধরান করে সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোট করলে এ বিষয়টি ভাইরাল হয়। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা ফেসবুক কমেন্টে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

ব্রাজিল সমর্থক কুয়াকাটা বাসিন্দা সাদ্দাম মাল বলেন, সকালে আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা দেখার পর দুপুরে আমার বন্ধুরা এ কান্ড ঘটিয়েছে।

আর্জেন্টিনা সমর্থক আরিফ বিল্লাহ সাংবাদিকদের বলেন, আমার বন্ধু সাদ্দাম মাল ও ব্যবসায়ী মাকসুদ আকন ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনা ও ব্রাজিল খেলার মধ্যে আর্জেন্টিনা গোলে জিতে গেছে। তাই ব্রাজিল সমর্থক বন্ধুদের মাথায় ডিম, রং ও ময়দা মেখে দিয়েছি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share