March 15, 2026, 2:42 pm
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আপাতত পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকছেন ইমরান খানই

ডেস্ক রিপোর্ট 293
নিউজ আপঃ Monday, April 4, 2022

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এখনো দেশটির প্রধানমন্ত্রী। গতকাল রোববার রাতে ক্যাবিনেট সচিব একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেন, ইমরান খান এখন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নেই। তবে এক টুইট বার্তায় দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি ঘোষণা দেন যে, ইমরান খানই আপাতত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার দিবাগত রাত ২টার দিকে দেওয়া সেই টুইট বার্তায় আরিফ আলভি বলেন, ‘সংবিধানের ২২৪ নম্বর অনুচ্ছেদের ‘এ’ ধারার ৪ নম্বর উপধারা অনুযায়ী, অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ইমরান আহমাদ খান নিয়াজিই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন।’

জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদলীয় আইনপ্রণেতাদের অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কাসেম খান সুরি। তিনি বলেন, ‘দেশের স্বার্থে’ ইমরান খানের সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করা হচ্ছে। আর এরপর থেকেই দিনভর নাটকীয় ঘটনা ঘটে দেশটিতে।

ডেপুটি স্পিকারের এই সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন বিরোধীরা। পাশাপাশি পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) বা পিএমএল-এন নেতা নওয়াজ শরিফের ভাই শেহবাজ শরিফকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রীও ঘোষণা করেন তারা।

১৯২ জন বিরোধীদলের সদস্য অ্যাসেম্বলিতে শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেখানে পাকিস্তানের প্রেসিডেন্ট অ্যাসেম্বলি ভেঙে দিয়েছেন। বিরোধীদের দাবি, অনাস্থা প্রস্তাব খারিজ করার বিষয়টি অসাংবিধানিক। আবার রাতে পাকিস্তানের ক্যাবিনেট সচিব একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেন, ইমরান খান এখন আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নেই।

 

এমনকি রোববার অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার পর ডেপুটি স্পিকার কাসেম খান সুরির বিরুদ্ধে উচ্চ আদালতের প্রস্তুতিও নেওয়া শুরু করেছিলেন বিরোধীরা।

পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভিকে জানান, ডেপুটি স্পিকারের ‘অসাংবিধানিক পদক্ষেপের’ জবাবে শিগগিরই ‘আইনি লড়াই’ শুরু করবে পিপিপি ও অন্যান্য বিরোধীদল।

বিরোধীদের এসব উদ্যেগের কয়েক ঘণ্টার মধ্যেই ওই টুইট বার্তা দেন পাকিস্তানের প্রেসিডেন্ট।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share